ঢাকা নিউজ

সংসদ ভবনে সাবেক কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা তার প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন পরিদর্শনের অংশ হিসেবে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ ভবনে উপস্থিত হয়।

সংসদ ভবনের শপথ কক্ষে অবস্থানকালে শিক্ষার্থীদের সামনে ভবনের অনন্য স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে এবং তার ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। স্মৃতিচারণের পাশাপাশি তিনি দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন। মূলত আজ সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা থাকায় তিনি নিজেই শিক্ষামন্ত্রীর মাধ্যমে তার প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের এই আমন্ত্রণ জানিয়েছিলেন।

উল্লেখ্য, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সংসদে শিশুদের জন্য বিশেষ আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুরোধে স্পিকারের বিশেষ বরাদ্দের প্রেক্ষিতে শিক্ষার্থীরা এখন নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সংসদ ভবনে সাবেক কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা তার প্রাক্তন শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক সৌজন্য ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশন পরিদর্শনের অংশ হিসেবে ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী সংসদ ভবনে উপস্থিত হয়।

সংসদ ভবনের শপথ কক্ষে অবস্থানকালে শিক্ষার্থীদের সামনে ভবনের অনন্য স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজে এবং তার ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। স্মৃতিচারণের পাশাপাশি তিনি দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন। এ সময় শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন। মূলত আজ সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা থাকায় তিনি নিজেই শিক্ষামন্ত্রীর মাধ্যমে তার প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের এই আমন্ত্রণ জানিয়েছিলেন।

উল্লেখ্য, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে সংসদে শিশুদের জন্য বিশেষ আসন বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুরোধে স্পিকারের বিশেষ বরাদ্দের প্রেক্ষিতে শিক্ষার্থীরা এখন নিয়মিত সংসদ পরিদর্শনের সুযোগ পাচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ