জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজেকে 'শিশু মুক্তিযোদ্ধা' হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে তিনি বলেন, সংসদে অবস্থানরত জামায়াত সদস্যদের কেউ রাজাকার বা আলবদর ছিলেন না।
নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে ডা. তাহের বলেন, একাত্তরে তাদের বাড়িটি সীমান্তের কাছে এবং বেশ বড় ছিল। তখন যারা ভারতে যাওয়ার উদ্দেশ্যে আসতেন, তারা প্রথমে তাদের বাড়িতে আশ্রয় নিতেন এবং তারা ওই শরণার্থীদের খাওয়ার ব্যবস্থা করতেন। এছাড়া পাকিস্তানি সেনাবাহিনীর টহল দেওয়া বা উপস্থিতির বিষয়ে তারা পাহারা দিতেন।
তিনি আরও উল্লেখ করেন, পাকিস্তানি সেনারা যখন দূরে অবস্থান করত, তখন তারা গাইড হিসেবে মানুষকে সীমান্ত পার হতে সাহায্য করতেন। এই কর্মকাণ্ডের ওপর ভিত্তি করেই তিনি নিজেকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি আক্ষেপ করে বলেন, বর্তমান সময়ে তাদের অনেক বেশি রাজাকার-আলবদর বলার চেষ্টা করা হচ্ছে। অথচ তাদের এই অবদানের কারণে অন্য কোনো দলের এ ধরনের দাবি করার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন