পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত জরিপের পূর্বাভাস প্রত্যাখ্যান করে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, তার দল এবার ২২৬টিরও বেশি আসনে জয়ী হয়ে রাজ্যে আবারও ‘মা, মাটি, মানুষের সরকার’ গঠন করবে। এই জয় গত নির্বাচনের ২১৫টি আসনের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
২৯৪টি আসনে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর একাধিক সংবাদমাধ্যম ও সংস্থার বুথফেরত সমীক্ষায় তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। অধিকাংশ সমীক্ষা বিজেপিকে সামান্য এগিয়ে রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ফলাফলকে উড়িয়ে দিয়ে নিজের সরকারের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে রাজ্যে রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
অন্যদিকে, বিজেপিও পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছে। কর্ণাটক বিজেপির সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র এক বিবৃতিতে বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জনগণের আস্থা এবং কর্মীদের কঠোর পরিশ্রমের ফলে রাজ্যে প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে যাচ্ছে। তিনি শুধু পশ্চিমবঙ্গ নয়, তামিলনাড়ুসহ অন্যান্য রাজ্যেও এনডিএ জোটের শক্তিশালী ফলাফলের কথা উল্লেখ করেন।
বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষায় মিশ্র ফলাফল দেখা গেছে। চাণক্য স্ট্র্যাটেজিস ও ম্যাট্রাইজ বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি রাখলেও পিপলস পালস নামে একটি সংস্থা তৃণমূলের জন্য ১৭৮-১৮৭টি আসনের একচেটিয়া জয়ের পূর্বাভাস দিয়েছে। আগামী ২ মে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরেই নিশ্চিত হওয়া যাবে পশ্চিমবঙ্গের মসনদে কারা বসছেন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন