মালয়েশিয়ার জনপ্রিয় ধর্মপ্রচারক এবিট ইরাওয়ান লিউয়ের বিরুদ্ধে যৌন হয়রানির ১১টি অভিযোগে প্রাথমিকভাবে সত্যতা মেলায় তাকে আত্মপক্ষ সমর্থনের নির্দেশ দিয়েছেন তেনোম ম্যাজিস্ট্রেট আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ম্যাজিস্ট্রেট নুর আশরাফ জোলহানি এই আদেশ প্রদান করেন। আদালত মনে করছেন, প্রসিকিউশন পক্ষ অভিযুক্তের বিরুদ্ধে শক্তিশালী একটি প্রাথমিক মামলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
২০২১ সালের মার্চ থেকে জুনের মধ্যে এক নারীকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অশালীন ছবি ও বার্তা পাঠিয়ে শ্লীলতাহানি করার অভিযোগে এবিট লিউয়ের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছিল। এই ধারায় দোষী সাব্যস্ত হলে মালয়েশিয়ার আইন অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড, জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন পক্ষ মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী, আগামী ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত আত্মপক্ষ সমর্থনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। অভিযুক্তের আইনজীবী রাম সিং জানিয়েছেন, প্রতিরক্ষা পক্ষ এই শুনানিতে সাত থেকে ১০ জন সাক্ষী হাজির করবে এবং এবিট লিউ নিজেও আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ নিয়ে সাক্ষ্য দেবেন।
রায় ঘোষণার পর এবিট লিউয়ের আইনজীবীরা জানান, তারা আদালতের এই সিদ্ধান্তকে সম্মান করেন এবং আশা করছেন প্রায় চার বছর ধরে চলা এই চাঞ্চল্যকর মামলার দ্রুত আইনি নিষ্পত্তি হবে। মামলাটি বর্তমানে মালয়েশিয়ার গণমাধ্যম ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন