ঢাকা নিউজ

অনৈতিক লেনদেনে মোহাম্মদপুরের তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ছবি : সংগৃহীত

সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরের এক আদেশে তাদের সরিয়ে নেওয়া হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সোহেল রানা। ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই বদলি নিশ্চিত করা হয়েছে।

বদলি আদেশে বলা হয়েছে, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত এই সদস্যদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

অনৈতিক লেনদেনে মোহাম্মদপুরের তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তরের এক আদেশে তাদের সরিয়ে নেওয়া হয়।

প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং উপ-সহকারী পরিদর্শক (এএসআই) সোহেল রানা। ডিএমপি সদরদপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই বদলি নিশ্চিত করা হয়েছে।

বদলি আদেশে বলা হয়েছে, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত এই সদস্যদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ