ঢাকা নিউজ

শান্তিতে নোবেলের দৌঁড়ে ২৮৭ প্রার্থী, আছেন ট্রাম্পও

ছবি : সংগৃহীত

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭ জন প্রার্থীকে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে কমিটির সেক্রেটারি ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন জানান, চলতি বছরের এই তালিকায় ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা স্থান পেয়েছে। গত বছরের তুলনায় এবার নতুন প্রার্থীর সংখ্যা অনেক বেশি বলে তিনি উল্লেখ করেন।

এবারের মনোনয়ন তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও থাকতে পারেন বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। কম্বোডিয়া, ইসরাইল এবং পাকিস্তানের নেতারা জানিয়েছেন, তারা ট্রাম্পকে এই সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করেছেন। মনোনয়ন জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা গত ৩১ জানুয়ারি শেষ হওয়ায় তাদের এই প্রস্তাব অনুমোদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নোবেল কমিটির নিয়ম অনুযায়ী মনোনয়নের বিষয়টি ৫০ বছর পর্যন্ত গোপন রাখা হয় বলে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি হার্পভিকেন।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষাপটে শান্তি পুরস্কারের গুরুত্ব আগের চেয়ে অনেক বেড়েছে বলে মনে করেন নোবেল কমিটির সেক্রেটারি। তিনি জানান, আন্তর্জাতিক সহযোগিতা চাপের মুখে থাকলেও শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা থেমে নেই। উল্লেখ্য যে, নোবেল কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন দেশের সরকার, পার্লামেন্ট সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা এই পুরস্কারের জন্য নাম প্রস্তাব করার অধিকার রাখেন।

বাজি ধরার ওয়েবসাইট এবং বিভিন্ন সূত্রে এ বছরের সম্ভাব্য বিজয়ী হিসেবে আরও কয়েকজনের নাম আলোচনায় উঠে এসেছে। তাদের মধ্যে প্রয়াত রুশ বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া, পোপ লিও এবং সুদানের স্বেচ্ছাসেবী ত্রাণ সংস্থা ‘ইমারজেন্সি রেসপন্স রুমস’-এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। শেষ পর্যন্ত কার হাতে এই পুরস্কার উঠবে, তা জানতে অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

শান্তিতে নোবেলের দৌঁড়ে ২৮৭ প্রার্থী, আছেন ট্রাম্পও

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ