ইতালির লেইজ শহরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বড় ভাই হুমায়ুন ফকির তার ছোট ভাই নয়ন ফকিরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। হত্যার পর অভিযুক্ত হুমায়ুন ভিডিও কলের মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের ছোট ভাইয়ের রক্তাক্ত লাশ দেখান এবং নিজের অপরাধ স্বীকার করেন।
নিহত ও অভিযুক্ত দুজনেই মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়নের পশ্চিম সোনারং গ্রামের মো. দেলোয়ার শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল, যার চূড়ান্ত পরিণতি ঘটে এই নৃশংস হত্যাকাণ্ডে।
টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যেহেতু ঘটনাটি ইতালিতে ঘটেছে, তাই আইনি প্রক্রিয়ার পাশাপাশি প্রবাসী ওই নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। বিদেশে এমন পারিবারিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের পরিবার ও গ্রামের মানুষের মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন