ঢাকা নিউজ

আধুনিক সভ্যতা গড়ে উঠেছে শ্রমিকের ঘামে: কাদের গনি

ছবি : সংগৃহীত

শ্রম ও শ্রমিকের ওপর ভিত্তি করেই আজকের আধুনিক সভ্যতা গড়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, সভ্যতার বিকাশে শ্রমিকের অবদান সবচেয়ে বেশি হলেও তারাই আজ সবচেয়ে বেশি বঞ্চনার শিকার।

কাদের গনি চৌধুরী উল্লেখ করেন, বর্তমানে সমাজ মালিক ও শ্রমিক—এই দুই শ্রেণিতে বিভক্ত হয়ে পড়েছে। তিনি জানান, দেশের সাংবাদিকরা সবচেয়ে বেশি বঞ্চনার শিকার হচ্ছেন, কারণ অধিকাংশ মিডিয়া মালিক ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেন না। অথচ তারা ভুয়া তথ্য দিয়ে সরকারি বিজ্ঞাপন সুবিধা নিচ্ছেন। এসব ‘ঠকবাজ’ মালিকদের বিরুদ্ধে ইউনিয়নকে সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্যে তিনি আরও বলেন, আরামের অট্টালিকা থেকে শুরু করে বিশ্বের দামি গাড়ি বা স্থাপত্য—সবকিছুর পেছনেই রয়েছে শ্রমিকের ঘাম। কর্মক্ষেত্রের অনিরাপদ পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, ২০২৫ সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১ হাজার ১৯০ জন শ্রমিক নিহত হয়েছেন এবং চলতি বছরের প্রথম তিন মাসেই নিহতের সংখ্যা ১৮৬ জন। অথচ এসব শ্রমিকের পরিবারের পাশে মালিকপক্ষ দাঁড়াচ্ছে না।

প্রধান আলোচক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার তার বক্তব্যে অভিযোগ করেন, পরিকল্পিতভাবে দৈনিক বাংলা ও বাংলাদেশ টাইমসসহ চারটি গুরুত্বপূর্ণ গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি অবিলম্বে এসব পত্রিকা পুনরায় চালুর দাবি জানান, যাতে বেকার হওয়া অন্তত ১৫০০ সাংবাদিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

বিএফইউজের সভাপতি ওবায়দুল রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক নেতা অংশ নেন। বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের অধিকার আদায় এবং ওয়েজবোর্ড বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

আধুনিক সভ্যতা গড়ে উঠেছে শ্রমিকের ঘামে: কাদের গনি

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ