মে দিবসের মূল শিক্ষা হলো যখন-তখন আন্দোলনে নেমে পড়লে তা সফল হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (১ মে) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, আন্দোলনের জন্য সুসংগঠিত প্রস্তুতি এবং যথাযথ সময়ে ঘোষণা দিলে তবেই বিজয় নিশ্চিত হয়।
নজরুল ইসলাম খান বলেন, শ্রমিক আন্দোলনের পূর্বপুরুষরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলেন বলেই মহান মে দিবসের জন্ম হয়েছিল। শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ের সংগ্রামে যারা জীবন দিয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দেশ ও প্রবাসে কর্মরত সব বাংলাদেশি শ্রমিক এবং বিশ্বের মেহনতি মানুষকে অভিনন্দন জানান।
শ্রমিক আন্দোলনের ইতিহাস স্মরণ করে তিনি আরও বলেন, আজকের এই পরিবেশ যারা সৃষ্টি করে গেছেন, তাদের আদর্শকে ধারণ না করলে এবং যথাযথ শ্রদ্ধা না জানালে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের মনে রাখবে না। তাই আন্দোলনের সাফল্য ও শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠায় পূর্বসূরিদের পথ অনুসরণ করে ঐক্যের ওপর গুরুত্ব দেন তিনি।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন