জনসেবাকে আরও সহজ ও দ্রুততর করতে ‘ই-ফায়ার লাইসেন্স’ সেবা চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে মিরপুরে অধিদপ্তরের ইওসি ভবনের সম্মেলন কক্ষে এই ডিজিটাল সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে ফায়ার লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াই ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন হবে। ১ মে থেকে নতুন লাইসেন্স প্রদান, নবায়ন এবং পুনর্মূল্যায়নসহ সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন গ্রহণ বন্ধ হয়ে যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ই-ফায়ার লাইসেন্স বাস্তবায়ন টিমের প্রধান পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সশরীরে ও অনলাইনে যুক্ত হয়ে এই ডিজিটাল কার্যক্রমের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান পারকি র্যাবিট করপোরেশন লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। একইসঙ্গে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তারা অনলাইনে এই উদ্বোধনী আয়োজনে অংশ নেন।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন