ঢাকা নিউজ

পুরোনো বিতর্ক জিইয়ে রাখা স্বাধীনতার চেতনা নয়

ছবি : সংগৃহীত

একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশ শেষে তিনি বলেন, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়।

মিয়া গোলাম পরওয়ার জানান, সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। একটি মহল এই সাংবিধানিক পরিবর্তনের পরও পুরোনো ইস্যু সামনে এনে জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত বলে তিনি দাবি করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস রচনা করা সম্ভব নয়। বর্তমান পার্লামেন্টে থাকা জামায়াতের অধিকাংশ সদস্যই তরুণ এবং তাদের জন্ম স্বাধীনতার পরে। এমন বাস্তবতায় তাদের ‘রাজাকার’ বা ‘আল বদর’ বলা হাস্যকর বলে তিনি মন্তব্য করেন।

দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান প্রয়োজন উল্লেখ করে তিনি নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। ঐক্যের মাধ্যমেই দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

পুরোনো বিতর্ক জিইয়ে রাখা স্বাধীনতার চেতনা নয়

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশ শেষে তিনি বলেন, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়।

মিয়া গোলাম পরওয়ার জানান, সময়ের প্রয়োজনে দলটির গঠনতন্ত্র বহুবার পরিবর্তন করা হয়েছে এবং বর্তমান গঠনতন্ত্রের ভূমিকায় মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে ধারণ করার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। একটি মহল এই সাংবিধানিক পরিবর্তনের পরও পুরোনো ইস্যু সামনে এনে জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত বলে তিনি দাবি করেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ইতিহাস নিয়ে পড়ে থাকলে নতুন ইতিহাস রচনা করা সম্ভব নয়। বর্তমান পার্লামেন্টে থাকা জামায়াতের অধিকাংশ সদস্যই তরুণ এবং তাদের জন্ম স্বাধীনতার পরে। এমন বাস্তবতায় তাদের ‘রাজাকার’ বা ‘আল বদর’ বলা হাস্যকর বলে তিনি মন্তব্য করেন।

দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান প্রয়োজন উল্লেখ করে তিনি নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। ঐক্যের মাধ্যমেই দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ