ঢাকা নিউজ

বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনা

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এই অতর্কিত আক্রমণের শিকার হন পুলিশ সদস্যরা। ঘটনায় এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, রাত দেড়টার দিকে সরকারি কদম রসুল কলেজের তিন শিক্ষার্থী সাবদি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির একপর্যায়ে কনস্টেবল ফয়সালকে ছুরিকাঘাত করে তার শর্টগানটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া শর্টগানটি পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

হামলা ও অস্ত্র লুটের এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশি তৎপরতা বৃদ্ধির মাধ্যমে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

বন্দরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের ঘটনা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে কলাগাছিয়া ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এই অতর্কিত আক্রমণের শিকার হন পুলিশ সদস্যরা। ঘটনায় এএসআই সোহেল ও কনস্টেবল ফয়সাল ছুরিকাঘাতে আহত হয়েছেন।

বন্দর থানার ওসি গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান, রাত দেড়টার দিকে সরকারি কদম রসুল কলেজের তিন শিক্ষার্থী সাবদি এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। খবর পেয়ে বন্দর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ধস্তাধস্তির একপর্যায়ে কনস্টেবল ফয়সালকে ছুরিকাঘাত করে তার শর্টগানটি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া শর্টগানটি পরবর্তীতে উদ্ধার করা সম্ভব হয়েছে। বর্তমানে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।

হামলা ও অস্ত্র লুটের এই ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশি তৎপরতা বৃদ্ধির মাধ্যমে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ