ঢাকা নিউজ

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানের নতুন প্রস্তাব

ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে একটি নতুন সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। আজ শুক্রবার এক ইরানি কূটনীতিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই প্রস্তাবটি পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। যদিও নতুন এই প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি আলোচনার টেবিলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইরানের দেওয়া একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন। ইরানের আগের প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি তোলা হয় যে, যুদ্ধ চলাকালীন অবস্থাতেই পারমাণবিক ইস্যু নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে। ওয়াশিংটন এই নতুন সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত শুরু হয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা বর্তমানে কার্যকর রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সাফ জানিয়ে দিয়েছে যে, চলমান এই কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানো হতে পারে। আলজাজিরা সূত্রে এই তথ্য জানা গেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০১ মে ২০২৬

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানের নতুন প্রস্তাব

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন ও দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে একটি নতুন সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে ইরান। আজ শুক্রবার এক ইরানি কূটনীতিক জানিয়েছেন, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই প্রস্তাবটি পাকিস্তানের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। যদিও নতুন এই প্রস্তাবের বিস্তারিত বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি আলোচনার টেবিলে ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ইরানের দেওয়া একটি প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছিলেন। ইরানের আগের প্রস্তাবে প্রথমে যুদ্ধবিরতি এবং পরবর্তীতে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা বলা হয়েছিল। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি তোলা হয় যে, যুদ্ধ চলাকালীন অবস্থাতেই পারমাণবিক ইস্যু নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে। ওয়াশিংটন এই নতুন সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় ছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে তীব্র সংঘাত শুরু হয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়, যা বর্তমানে কার্যকর রয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সাফ জানিয়ে দিয়েছে যে, চলমান এই কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানো হতে পারে। আলজাজিরা সূত্রে এই তথ্য জানা গেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ