শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক বলতে গর্ববোধ করতেন এবং তিনি শ্রমিকের পোশাক পরে নিজে কাজ করতে কোনো দ্বিধা করতেন না বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। শুক্রবার বিকেলে মহান মে দিবস উপলক্ষে লক্ষ্মীপুর শহরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা শ্রমিক দলের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
এমপি খায়ের ভূঁইয়া বলেন, জিয়াউর রহমান ছিলেন শারীরিক ফিটনেস এবং কর্মস্পৃহার অনন্য উদাহরণ। খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি সাধারণ শ্রমিকের মতোই ঘাম ঝরিয়েছেন। বিগত ১৭-১৮ বছরের আন্দোলন-সংগ্রামে শ্রমিক দলের নেতাকর্মীদের ত্যাগ ও রাজপথে অনড় থাকার ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, জেল-জুলুম সহ্য করেও কোনো নেতাকর্মী দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, যা আজ পুরো দলের জন্য গর্বের বিষয়।
বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, এখন ত্রিমুখী ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এই পরিস্থিতি মোকাবিলায় শক্তিশালী সংগঠনের কোনো বিকল্প নেই। তিনি প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে আদর্শিক শ্রমিক সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে জেলা শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন