ঢাকা নিউজ

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে পৌঁছেছেন তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ১০টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করাই তাঁর এই সফরের মূল উদ্দেশ্য। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও রয়েছেন।

সফরসূচি অনুযায়ী, সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনিঘাট এলাকায় সুরমা নদীর জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নেবেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বিকালে সিলেট জেলা স্টেডিয়ামে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মহরত উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচি শেষে দলীয় একটি সভায় যোগ দিয়ে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণাও তারেক রহমান এই সিলেট থেকেই শুরু করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই প্রথম সফরকে কেন্দ্র করে সিলেটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ