সাত দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) রাত ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আমিরের এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।
সফরসূচি অনুযায়ী, ডা. শফিকুর রহমান জাপানে অবস্থানকালে সেদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফর শেষে আগামী ৯ মে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বিরোধীদলীয় নেতার এই বিদেশ সফরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন