ঢাকা নিউজ

সিলেটে কর্মব্যস্ত সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার সকালে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০টায় তার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে প্রথমেই সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টার দিকে সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। বেলা ১১টা ৩৫ মিনিটে তার বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করার কথা রয়েছে।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় একটি দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর আজই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

সিলেটে কর্মব্যস্ত সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সরকারি সফরে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। শনিবার সকালে সহধর্মিণী ডা. জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হন। সকাল ১০টায় তার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে প্রথমেই সুফিসাধক হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বেলা ১১টার দিকে সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। বেলা ১১টা ৩৫ মিনিটে তার বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধন করার কথা রয়েছে।

সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় একটি দলীয় সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর আজই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ