ঢাকা নিউজ

হাওর অঞ্চলে রোববার শুরু হচ্ছে ধান-চাল সংগ্রহ

ছবি : সংগৃহীত

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় ধান ও চাল সংগ্রহের সময় এগিয়ে এনেছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মের পরিবর্তে আগামীকাল রোববার (৩ মে) থেকেই নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয় জেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের অন্যান্য জেলাগুলোতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল কেনা শুরু হবে। চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সব মিলিয়ে ১৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল।

সরকার প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করেছে। এছাড়া ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গমও সংগ্রহ করা হবে। সারা দেশে এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

হাওর অঞ্চলে রোববার শুরু হচ্ছে ধান-চাল সংগ্রহ

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর এলাকার কৃষকদের সহায়তায় ধান ও চাল সংগ্রহের সময় এগিয়ে এনেছে সরকার। পূর্বনির্ধারিত ১৫ মের পরিবর্তে আগামীকাল রোববার (৩ মে) থেকেই নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয় জেলায় সরকারিভাবে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। শুক্রবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের অন্যান্য জেলাগুলোতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল কেনা শুরু হবে। চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সব মিলিয়ে ১৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ৫ লাখ টন ধান, ১২ লাখ টন সিদ্ধ চাল এবং ১ লাখ টন আতপ চাল।

সরকার প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করেছে। এছাড়া ৩৬ টাকা দরে ৫০ হাজার টন গমও সংগ্রহ করা হবে। সারা দেশে এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ