রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি থানাকে দালালমুক্ত করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা পরিদর্শনকালে তিনি এই নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে মন্ত্রী থানার হাজতখানা ও বিভিন্ন কক্ষসহ সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। মন্ত্রী পুলিশ সদস্যদের সততা ও ন্যায়নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে সেবা দেওয়ার আহ্বান জানান। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি বা দায়িত্ব অবহেলার অভিযোগ প্রমাণিত হয়, তবে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন