ঢাকা নিউজ

শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করছে ডিএমপি

ছবি : সংগৃহীত

রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শনিবার দুপুরে কারওয়ান বাজার এলাকায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, আগের মতো বড় কোনো শীর্ষ সন্ত্রাসী বর্তমানে সক্রিয় না থাকলেও তাদের সহযোগী এবং যারা নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন চালু হওয়া এই পুলিশ ক্যাম্পটি অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখবে এবং এখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। প্রয়োজনে সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীজুড়ে চলমান চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গোপন নজরদারি বাড়ানো হয়েছে। কোনো থানায় মামলা না নেওয়ার অভিযোগ থাকলে ভুক্তভোগীদের ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। পুলিশের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করছে ডিএমপি

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

রাজধানীতে অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শনিবার দুপুরে কারওয়ান বাজার এলাকায় একটি পুলিশ ক্যাম্প উদ্বোধনকালে তিনি এ কথা জানান। তিনি বলেন, আগের মতো বড় কোনো শীর্ষ সন্ত্রাসী বর্তমানে সক্রিয় না থাকলেও তাদের সহযোগী এবং যারা নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে, তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও মাদকসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপি ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন চালু হওয়া এই পুলিশ ক্যাম্পটি অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখবে এবং এখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। প্রয়োজনে সদস্য সংখ্যা আরও বাড়ানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

রাজধানীজুড়ে চলমান চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং গোপন নজরদারি বাড়ানো হয়েছে। কোনো থানায় মামলা না নেওয়ার অভিযোগ থাকলে ভুক্তভোগীদের ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। পুলিশের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ