কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, গাজীপুর পাঁচটি ভিন্ন পদে মোট ৩১ জন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এই পদগুলোতে কেবল গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, উচ্চমান সহকারী পদে ৩ জন, ডাটা এন্ট্রি অপারেটরে ২ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে ৯ জন, সিপাই পদে ৮ জন এবং অফিস সহায়ক পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদভেদে বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৪,৬৮০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে।
আবেদনের জন্য পদভেদে স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীরা যোগ্য বিবেচিত হবেন। কম্পিউটার সংশ্লিষ্ট পদের জন্য টাইপিংয়ে নির্দিষ্ট গতি ও দক্ষতা থাকতে হবে। সিপাই পদের ক্ষেত্রে পুরুষদের জন্য ন্যূনতম ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারীদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি উচ্চতা থাকা বাধ্যতামূলক, সেই সাথে বুকের মাপ হতে হবে ৩০-৩২ ইঞ্চি। ১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ৭ মে ২০২৬ সকাল ১০টায় এবং আবেদন করা যাবে ২১ মে ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, সব পদের লিখিত পরীক্ষা একই তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে সম্পন্ন হতে পারে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন