ঢাকা নিউজ

৩২ জেলায় অতিভারি বৃষ্টি ও পাহাড়ধসের সতর্কতা

ছবি : সংগৃহীত

দেশের চার বিভাগের ৩২ জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার এক সতর্কবার্তায় জানানো হয়েছে, বায়ুমণ্ডলে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামী ৪৮ ঘণ্টা এই বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা সবচেয়ে বেশি।

আবহাওয়াবিদদের মতে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব এলাকার কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারি) এবং কোনো কোনো স্থানে ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতিভারি বর্ষণ হতে পারে। এর ফলে জনজীবনে স্থবিরতা নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।

টানা বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট জেলাগুলোতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। এ ছাড়া ভারি বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

৩২ জেলায় অতিভারি বৃষ্টি ও পাহাড়ধসের সতর্কতা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

দেশের চার বিভাগের ৩২ জেলায় ভারি থেকে অতিভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার এক সতর্কবার্তায় জানানো হয়েছে, বায়ুমণ্ডলে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় আগামী ৪৮ ঘণ্টা এই বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা সবচেয়ে বেশি।

আবহাওয়াবিদদের মতে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এসব এলাকার কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারি) এবং কোনো কোনো স্থানে ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতিভারি বর্ষণ হতে পারে। এর ফলে জনজীবনে স্থবিরতা নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।

টানা বৃষ্টিপাতের কারণে সংশ্লিষ্ট জেলাগুলোতে অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। এ ছাড়া ভারি বৃষ্টির প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ