ঢাকা নিউজ

সন্তানকে বুকে জড়িয়েই না ফেরার দেশে মা

সন্তানকে বুকে জড়িয়েই না ফেরার দেশে মা
ছবি : সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের বারগি বাঁধের কাছে নর্মদা নদীতে এক ভয়াবহ নৌকাডুবিতে এক মা ও তার চার বছর বয়সি সন্তানের মরদেহের সন্ধান পেয়েছে উদ্ধারকারীরা। উদ্ধারকৃত মরদেহে দেখা যায়, বাঁচার শেষ চেষ্টায় মা তার সন্তানকে শক্ত করে বুকের সাথে জাপ্টে ধরে রেখেছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় দিল্লি থেকে আসা চার সদস্যের এক পর্যটক পরিবারের মা ও ছেলে প্রাণ হারিয়েছেন, তবে বাবা ও মেয়ে কোনোমতে প্রাণে বাঁচতে সক্ষম হয়েছেন।

গত বৃহস্পতিবার সকালে ঘটা এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বেঁচে ফেরা পর্যটক সৈয়দ রিয়াজ হোসেন সেই বিভীষিকাময় মুহূর্তের বর্ণনা দিয়ে জানান, হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই তার পরিবারের সদস্যরা নিখোঁজ হয়ে যান। তিনি নিজে প্রায় দুই ঘণ্টা পানির নিচে আটকে থাকার পর অলৌকিকভাবে উদ্ধার পান।

নিউজ এজেন্সি আইএএনএস-এর তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত মোট ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে ১৭ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এখনও পাঁচ শিশুসহ ৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নৌকার ক্যাপ্টেন লাইফ জ্যাকেট থাকায় বেঁচে ফিরতে পেরেছেন।

বর্তমানে স্থানীয় পুলিশ ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (SDRF) নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। তবে নদীর প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ পরিচালনা করা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

সন্তানকে বুকে জড়িয়েই না ফেরার দেশে মা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ