ঢাকা নিউজ

মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরানের প্রতিরোধের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হোসেইন নৌশাবাদি। শনিবার এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরান কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এই তথ্য প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে নৌশাবাদি উল্লেখ করেন, পারস্য উপসাগরীয় এই কৌশলগত অঞ্চলটি ইরানের পরিচয় ও সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি অভিযোগ করেন, দীর্ঘকাল ধরে বিদেশি শক্তিগুলো এই অঞ্চলের ওপর লোভাতুর দৃষ্টি দিয়ে আসছে।

ইতিহাসের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ইরান অতীতে পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মতো শক্তিকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। এবারও একইভাবে আমেরিকার সামরিক অভিযানের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে অবস্থান নেবে। অঞ্চল থেকে বিদেশি শক্তির প্রভাব নির্মূল করাই এখন ইরানের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরানের প্রতিরোধের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

উপসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি প্রত্যাহার হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হোসেইন নৌশাবাদি। শনিবার এক সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মার্কিন সামরিক উপস্থিতির বিরুদ্ধে ইরান কঠোর প্রতিরোধ গড়ে তুলবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এই তথ্য প্রকাশিত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ-কে দেওয়া সাক্ষাৎকারে নৌশাবাদি উল্লেখ করেন, পারস্য উপসাগরীয় এই কৌশলগত অঞ্চলটি ইরানের পরিচয় ও সভ্যতার একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি অভিযোগ করেন, দীর্ঘকাল ধরে বিদেশি শক্তিগুলো এই অঞ্চলের ওপর লোভাতুর দৃষ্টি দিয়ে আসছে।

ইতিহাসের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ইরান অতীতে পর্তুগাল, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের মতো শক্তিকে এই অঞ্চল থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। এবারও একইভাবে আমেরিকার সামরিক অভিযানের বিরুদ্ধে ইরান দৃঢ়ভাবে অবস্থান নেবে। অঞ্চল থেকে বিদেশি শক্তির প্রভাব নির্মূল করাই এখন ইরানের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ