শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, খেলাধুলা ও পড়াশোনার সমন্বয়ে শিক্ষার্থীদের মেধা ও মননের সংস্কার হবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্ম একটি নতুন জাতি হিসেবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে গৌরবের সাথে তুলে ধরবে। শনিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 'নতুন কুঁড়ি' কালচারাল অনুষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ শুরু করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর মাধ্যমে সারা দেশে মেধাবীদের খুঁজে বের করার উদ্যোগ নিয়েছেন। এর মূল লক্ষ্য হলো বিশ্বমানের প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ন্যায্য হিস্যা বুঝে নেওয়া।
ড. মিলন বিগত সরকারের সমালোচনা করে বলেন, গত কয়েক বছরে তরুণ প্রজন্মের মধ্যে সামাজিক অবক্ষয় ও মাদকাসক্তি বেড়েছিল, যা রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান সরকার খেলাধুলা ও আনন্দের মাধ্যমে শিক্ষার প্রসারে কাজ করছে যাতে তরুণরা উন্নত জীবনযাপন করতে পারে। শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত খেলাধুলার এই ধারা চালু করেছে এবং এটি অব্যাহত থাকবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এমএ হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মমিনুল হক। অনুষ্ঠানে পুলিশ সুপার, জেলা পরিষদ প্রশাসকসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে মন্ত্রী বেলুন উড়িয়ে এই ক্রীড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চাঁদপুর জেলা সেই সময় সরাসরি সংযুক্ত হতে পারেনি। আজ স্থানীয়ভাবে এই আয়োজনের সূচনা হলো।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন