ঢাকা নিউজ

ধানমন্ডিতে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্ণব ইসলাম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ১১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, অর্ণব ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং তাকে একাধিকবার বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হয়েছিল। তবে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

ধানমন্ডিতে ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

রাজধানীর ধানমন্ডিতে একটি ১১ তলা ভবনের ছাদ থেকে পড়ে অর্ণব ইসলাম (৩৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুর ১২টার দিকে ধানমন্ডি ১১ নম্বর সড়কের ৩১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হলে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, অর্ণব ইসলাম দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগছিলেন এবং তাকে একাধিকবার বিশেষজ্ঞ চিকিৎসক দেখানো হয়েছিল। তবে এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ