ঢাকা নিউজ

বিএনপি যা বলে তাই করে: নদী খনন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী টুকু

ছবি : সংগৃহীত

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় বিশ্বাসী এবং দল যা বলে তা বাস্তবে করে দেখায়। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হওয়ার পরপরই জনস্বার্থে দেশব্যাপী খাল ও নদী খনন কর্মসূচি শুরু করেছেন। শনিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ধলেশ্বরী ও লৌহজং নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে আনা। নদী খননের সময় সীমানা কঠোরভাবে মেনে চলা হবে এবং নদীর জায়গা কেউ দখল করে থাকলে তা উদ্ধারে প্রশাসনকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জোর দিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই বিগত ফ্যাসিস্ট সরকারের সাথে এই সরকারের তুলনা চলে না।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ধলেশ্বরী ও লৌহজং নদীর প্রায় ৫২.৯২ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এই বিশাল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৭০ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের নদীগুলোর নাব্যতা ফিরে আসবে এবং কৃষি ও পরিবেশের ইতিবাচক পরিবর্তন ঘটবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

বিএনপি যা বলে তাই করে: নদী খনন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী টুকু

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ