ঢাকা নিউজ

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই করল সশস্ত্র বন্দুকধারীরা

ছবি : সংগৃহীত

ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূল থেকে 'এমটি ইউরেকা' নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি। ইয়েমেনের কোস্টগার্ড এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলার পর সশস্ত্র ব্যক্তিরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা জাহাজটিকে ইয়েমেন উপকূল থেকে এডেন উপসাগরের দিকে এবং পরবর্তীতে সোমালিয়ার জলসীমার অভিমুখে ঘুরিয়ে নিয়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে জানা গেছে, এই ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) একটি সন্দেহজনক তৎপরতার কথা জানিয়েছিল। তাদের তথ্যমতে, মুকাল্লা বন্দর থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি মালবাহী জাহাজকে একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার অনুসরণ করছিল। এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ওই সন্দেহজনক নৌকাগুলোর কোনো সম্পর্ক আছে কি না, তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

এডেন উপসাগর ও লোহিত সাগর এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক সময়ে এমন সশস্ত্র হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অপহৃত জাহাজ 'এমটি ইউরেকা' ও এর নাবিকদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই করল সশস্ত্র বন্দুকধারীরা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ইয়েমেনের শাবওয়া প্রদেশের উপকূল থেকে 'এমটি ইউরেকা' নামের একটি তেলবাহী জাহাজ ছিনতাই করেছে একদল অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তি। ইয়েমেনের কোস্টগার্ড এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, হামলার পর সশস্ত্র ব্যক্তিরা জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা জাহাজটিকে ইয়েমেন উপকূল থেকে এডেন উপসাগরের দিকে এবং পরবর্তীতে সোমালিয়ার জলসীমার অভিমুখে ঘুরিয়ে নিয়ে গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে জানা গেছে, এই ঘটনার আগে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) একটি সন্দেহজনক তৎপরতার কথা জানিয়েছিল। তাদের তথ্যমতে, মুকাল্লা বন্দর থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে একটি মালবাহী জাহাজকে একটি সবুজ রঙের ছোট নৌকা এবং একটি মাছ ধরার ট্রলার অনুসরণ করছিল। এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে ওই সন্দেহজনক নৌকাগুলোর কোনো সম্পর্ক আছে কি না, তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।

এডেন উপসাগর ও লোহিত সাগর এলাকায় বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক সময়ে এমন সশস্ত্র হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অপহৃত জাহাজ 'এমটি ইউরেকা' ও এর নাবিকদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ