ঢাকা নিউজ

জনগণের উন্নয়নে সবার আগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

ছবি : সংগৃহীত

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য সবার আগে কর্মসংস্থান সৃষ্টি করা অপরিহার্য। সরকার এই লক্ষ্য বাস্তবায়নে বৈদেশিক কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত জাপান' শীর্ষক এই সেমিনারে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগগুলো তুলে ধরে জানান, প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করতে পারলে সরকারি ব্যবস্থাপনায় নামমাত্র বা বিনা খরচে বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। এতে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতির আমূল পরিবর্তন আসবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল হাছানাত হুমায়ূন কবীর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেমিনারটির আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ০২ মে ২০২৬

জনগণের উন্নয়নে সবার আগে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, দেশের প্রকৃত উন্নয়নের জন্য সবার আগে কর্মসংস্থান সৃষ্টি করা অপরিহার্য। সরকার এই লক্ষ্য বাস্তবায়নে বৈদেশিক কর্মসংস্থান, নিরাপদ অভিবাসন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

'দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত জাপান' শীর্ষক এই সেমিনারে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগগুলো তুলে ধরে জানান, প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে যথাযথ প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করতে পারলে সরকারি ব্যবস্থাপনায় নামমাত্র বা বিনা খরচে বিদেশে যাওয়ার সুযোগ রয়েছে। এতে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়ার পাশাপাশি স্থানীয় অর্থনীতির আমূল পরিবর্তন আসবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল হাছানাত হুমায়ূন কবীর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক আশরাফ হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এই সেমিনারটির আয়োজন করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ