ভিজিটর ভিসায় (বি১/বি২) যুক্তরাষ্ট্রে গিয়ে কাজে যোগ দেওয়া বা পারিশ্রমিক গ্রহণের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই সতর্কতা জানানো হয়।
দূতাবাস স্পষ্ট করেছে যে, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে শুধুমাত্র কিছু নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভব। এর মধ্যে রয়েছে বিভিন্ন ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং পেশাদার কোনো সম্মেলনে অংশগ্রহণ করা। তবে এই ভিসায় অবস্থান করে যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা বা কোনো ধরণের পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং এটি ভিসার শর্ত লঙ্ঘন হিসেবে গণ্য হবে।
এর আগে দূতাবাস আরও একটি বিষয়ে সতর্ক করেছিল যে, শুধুমাত্র সন্তানকে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার উদ্দেশ্যে সে দেশে গিয়ে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয়। যদি কোনো কনস্যুলার কর্মকর্তার কাছে মনে হয় যে আবেদনকারীর ভ্রমণের মূল উদ্দেশ্যই এটি, তবে তিনি ভিসা আবেদনটি সরাসরি প্রত্যাখ্যান করতে পারেন। মূলত ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করতেই দূতাবাস নিয়মিত এই ধরণের নির্দেশনা দিয়ে থাকে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

আপনার মতামত লিখুন