ইরান যদি পুনরায় ‘দুর্ব্যবহার’ করে তবে দেশটিতে আবারো হামলা চালানোর কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তেহরান যদি কোনো খারাপ আচরণ করে, তবে পুনরায় সামরিক পদক্ষেপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র বর্তমানে ‘খুবই ভালো অবস্থানে’ রয়েছে। তার মতে, অর্থনৈতিক ও অভ্যন্তরীণভাবে ইরান এখন ‘বিধ্বস্ত’ অবস্থায় আছে, তাই তারা এখন যেকোনো উপায়ে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, বর্তমানে ইরানের নেতৃত্বের ভেতরে চরম বিভ্রান্তি বিরাজ করছে। তিনি মন্তব্য করেন যে, ইরানের বর্তমান নেতৃত্ব ঠিকমতো জানেই না যে তাদের আসল নেতা কে, যা দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
ইরানের পক্ষ থেকে সম্প্রতি পাঠানো ১৪ দফা শান্তি প্রস্তাবের বিষয়ে ট্রাম্প জানান, তিনি বর্তমানে প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছেন। যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একে উত্তেজন প্রশমনের একটি কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখছে, তবে ট্রাম্প এই প্রস্তাব নিয়ে এখনো পুরোপুরি আশ্বস্ত হতে পারেননি।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন