ঢাকা নিউজ

বাংলাদেশ সফর থেকে কিউই অধিনায়কের বড় শিক্ষা

ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি মনে করেন, বাংলাদেশ সফর ছিল নতুন ক্রিকেটারদের জন্য অভিজ্ঞতা অর্জনের বড় এক মঞ্চ। শনিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয় দিয়ে সিরিজ ড্র করার পর সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সফর থেকে প্রাপ্ত প্রধান শিক্ষা হলো সুযোগ কাজে লাগানো এবং দলের প্রয়োজনে দায়িত্ব নিয়ে পারফর্ম করা।

আইপিএল ও পিএসএলে শীর্ষ ক্রিকেটারদের ব্যস্ততার কারণে এই সফরে নিউজিল্যান্ড অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছিল। কেলি বলেন, এমন সফরে আসার মূল চ্যালেঞ্জ হলো কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং ভুল থেকে শিক্ষা নেওয়া। বিশেষ করে আগের ম্যাচের ভুল শুধরে ডেথ বোলিংয়ে উন্নতি করাকে এই জয়ের বড় কারণ হিসেবে দেখছেন তিনি।

বছরের এই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড়দের অংশগ্রহণের স্বাধীনতা দেওয়ার পক্ষেই মত দিয়েছেন কিউই এই ব্যাটার। তিনি জানান, টম ল্যাথামের ইনজুরির কারণে তরুণরা বেশি খেলার সুযোগ পেয়েছে, যা তাদের দীর্ঘমেয়াদী অভিজ্ঞতায় সহায়ক হবে।

হঠাৎ অধিনায়কের দায়িত্ব পাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও পুরো বিষয়টি বেশ উপভোগ করেছেন নিক কেলি। তার মতে, জাতীয় দলে টিকে থাকতে হলে যেকোনো পজিশনে রান করা এবং নিয়মিত উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখার কোনো বিকল্প নেই।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

বাংলাদেশ সফর থেকে কিউই অধিনায়কের বড় শিক্ষা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক নিক কেলি মনে করেন, বাংলাদেশ সফর ছিল নতুন ক্রিকেটারদের জন্য অভিজ্ঞতা অর্জনের বড় এক মঞ্চ। শনিবার শেষ টি-টোয়েন্টি ম্যাচে জয় দিয়ে সিরিজ ড্র করার পর সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সফর থেকে প্রাপ্ত প্রধান শিক্ষা হলো সুযোগ কাজে লাগানো এবং দলের প্রয়োজনে দায়িত্ব নিয়ে পারফর্ম করা।

আইপিএল ও পিএসএলে শীর্ষ ক্রিকেটারদের ব্যস্ততার কারণে এই সফরে নিউজিল্যান্ড অনেক নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছিল। কেলি বলেন, এমন সফরে আসার মূল চ্যালেঞ্জ হলো কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়া এবং ভুল থেকে শিক্ষা নেওয়া। বিশেষ করে আগের ম্যাচের ভুল শুধরে ডেথ বোলিংয়ে উন্নতি করাকে এই জয়ের বড় কারণ হিসেবে দেখছেন তিনি।

বছরের এই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলোয়াড়দের অংশগ্রহণের স্বাধীনতা দেওয়ার পক্ষেই মত দিয়েছেন কিউই এই ব্যাটার। তিনি জানান, টম ল্যাথামের ইনজুরির কারণে তরুণরা বেশি খেলার সুযোগ পেয়েছে, যা তাদের দীর্ঘমেয়াদী অভিজ্ঞতায় সহায়ক হবে।

হঠাৎ অধিনায়কের দায়িত্ব পাওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখলেও পুরো বিষয়টি বেশ উপভোগ করেছেন নিক কেলি। তার মতে, জাতীয় দলে টিকে থাকতে হলে যেকোনো পজিশনে রান করা এবং নিয়মিত উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখার কোনো বিকল্প নেই।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ