ঢাকা নিউজ

নিজেদের মাঠেই ২০২৬ বিশ্বকাপ জিতবে মেক্সিকো

ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ নিয়ে এখনই উত্তাপ ছড়াতে শুরু করেছেন মেক্সিকোর উদীয়মান ফুটবল তারকা গিলবার্তো মোরা। মাত্র ১৭ বছর বয়সেই অভিজ্ঞ খেলোয়াড়ের মতো আত্মবিশ্বাসের সঙ্গে তিনি দাবি করেছেন, আসন্ন বিশ্বকাপে মেক্সিকোই শিরোপার প্রধান দাবিদার।

স্পোর্টস হার্নিয়ার চোট কাটিয়ে দীর্ঘ সময় পর মাঠে ফিরে মেক্সিকান সংবাদমাধ্যম 'রেকর্দ'কে দেওয়া এক সাক্ষাৎকারে মোরা বলেন, "আমি বলব আমরাই বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট। আমরা নিজেদের মাঠে খেলব। আমি মনে করি আমরা মানসিকভাবেও অন্যদের চেয়ে এগিয়ে আছি।"

মোরার এই আত্মবিশ্বাসের পেছনে যথেষ্ট কারণও রয়েছে। গত গ্রীষ্মে গোল্ড কাপ ট্রফি জয়ের মাধ্যমে তিনি জাতীয় দলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এবং সেই টুর্নামেন্টের সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। বর্তমান মেক্সিকো কোচ হাভিয়ার আগুয়েরের দলেও তিনি এখন নিয়মিত মুখ।

লিগা এমএক্সের এই মৌসুমে চোটের কারণে অনেকটা সময় মাঠের বাইরে থাকলেও, এখন শতভাগ সুস্থ বলে জানিয়েছেন এই তরুণ প্রতিভা। তিনি বলেন, "ঈশ্বরের কৃপায় আমি এখন পুরোপুরি ভালো আছি এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।"

উল্লেখ্য, ১৮ বছর পূর্ণ হলে ইউরোপের কোনো ক্লাবে পাড়ি দেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে মোরার। তবে বিদেশের মাটিতে ক্যারিয়ার গড়ার আগে ঘরের মাঠে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপকেই নিজের সেরা মঞ্চ হিসেবে দেখছেন তিনি। মোরা শুধু নিজেকে প্রমাণ করতে নয়, বরং মেক্সিকোকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ দিতে বদ্ধপরিকর। তাঁর এই সাহসী মন্তব্য ফুটবল বিশ্বে ইতিমধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

নিজেদের মাঠেই ২০২৬ বিশ্বকাপ জিতবে মেক্সিকো

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ