শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং আসক্তিমূলক নকশার অভিযোগে মেটার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বিচার শুরু হতে যাচ্ছে। অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের করা এই মামলায় সোমবার সান্তা ফেতে বিচারিক কার্যক্রম শুরু হবে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি তাদের প্ল্যাটফর্ম এমনভাবে তৈরি করেছে যাতে কিশোররা দীর্ঘ সময় যুক্ত থাকে এবং শিশুদের যৌন শোষণসহ নানা ঝুঁকি থেকে সুরক্ষা দিতে এটি ব্যর্থ হয়েছে।
এই মামলার মূল বিষয় হলো মেটার প্ল্যাটফর্মগুলো জনস্বার্থে ক্ষতিকর পরিস্থিতি তৈরি করেছে কি না তা খতিয়ে দেখা। এটি আইনগতভাবে প্রমাণিত হলে আদালত অ্যালগরিদম পরিবর্তন, বয়স যাচাই বাধ্যতামূলক করা কিংবা নির্দিষ্ট কিছু ফিচার বন্ধের নির্দেশ দিতে পারে। এর আগে মামলার প্রথম ধাপে ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে মেটাকে ৩৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।
নতুন ধাপে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ মেটার কাছে প্রায় ৩৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করতে পারে। এই অর্থ দিয়ে ১৫ বছরের একটি দীর্ঘমেয়াদী মানসিক স্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, যার আওতায় নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন ও চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
মেটা অবশ্য এসব অভিযোগকে অবাস্তব বলে দাবি করেছে। তাদের মতে, প্রস্তাবিত কিছু পরিবর্তন প্রযুক্তিগতভাবে সম্ভব নয় এবং এসব শর্ত মানতে হলে সংশ্লিষ্ট অঞ্চলে সেবা বন্ধ করে দেওয়ার প্রয়োজন হতে পারে। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, কিশোররা প্রতিদিন অসংখ্য অ্যাপ ব্যবহার করে, তাই কেবল একটি প্ল্যাটফর্মকে লক্ষ্য করে সমস্যার সমাধান সম্ভব নয়।
এই মামলাটি বর্তমানে প্রযুক্তি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে কারণ যুক্তরাষ্ট্রজুড়ে আরও ৪০টি অঙ্গরাজ্য এবং ১ হাজার ৩০০ স্কুল জেলা একই ধরনের অভিযোগে মামলা করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলার রায় ভবিষ্যতে সামাজিক যোগাযোগমাধ্যমের নকশা, কিশোরদের নিরাপত্তা এবং মানসিক স্বাস্থ্যের ওপর বৈশ্বিক প্রভাব ফেলতে পারে।
নিউ মেক্সিকো কর্তৃপক্ষ আদালতে যেসব প্রস্তাব দেবে তার মধ্যে রয়েছে ব্যবহারকারীর বয়স যাচাই ব্যবস্থা, কিশোরদের জন্য মানসম্মত কনটেন্ট অগ্রাধিকার দেওয়া এবং অটোপ্লে বা আনলিমিটেড স্ক্রলিংয়ের মতো ফিচারগুলো সীমিত করা। তবে মেটার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম সরাসরি মানসিক সমস্যার কারণ হওয়ার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এবং অভিযোগগুলো অতিরঞ্জিত।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন