চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এনএসআই, ডিজিএফআই এবং কাস্টমসের যৌথ অভিযানে ১ হাজার ৩৪৫ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। রোববার বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধারকৃত এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা।
শনিবার রাত ১১টার দিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ নম্বর লাগেজ বেল্টে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
এছাড়া মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগ তল্লাশি করে আরও ২৮০ কার্টন সিগারেট পাওয়া যায়। কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা ওই যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দ করা সিগারেট ও ল্যাপটপ বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্ব ফাঁকি ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন