চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার ভোর ৬টার দিকে উপজেলার নাচোল-আড্ডা সড়কের বেনিপুর নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গি গ্রামের রবিউল আউয়াল জিসান এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের সোহাগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ তার বোন জামাই রবিউলকে কর্মস্থলে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল যোগে আজিপুর থেকে রওনা হন। পথিমধ্যে বেনিপুর নামকস্থানে পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহত রবিউল নওগাঁ দুদক কার্যালয়ে কর্মরত ছিলেন এবং ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।
খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেব জানিয়েছেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও এর চালক পলাতক রয়েছেন। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন