ঢাকা নিউজ

গণতন্ত্র রক্ষায় বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে: ড. মঈন খান

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি দেশে গণতন্ত্রের পরিবেশ নিশ্চিত করতে হলে বিরোধী দলকে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, একদলীয় শাসন নয়, বরং গঠনমূলক আলোচনার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করা জরুরি।

ড. মঈন খান তার বক্তব্যে আবেগ পরিহার করে সংসদীয় ভাষায় বাস্তবধর্মী ও যুক্তিসংগত আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, বিরোধী দলের কণ্ঠ রোধ না করে তাদের কথা বলার সুযোগ দিলেই রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হবে।

একই অনুষ্ঠানে তিনি নবাগত চিকিৎসকদের মানবিক মূল্যবোধ সম্পন্ন হওয়ার আহ্বান জানান। এ বছর উক্ত মেডিকেল কলেজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনুষ্ঠান শেষে স্মৃতিস্বরূপ তিনি কলেজ ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগতদের ফুল ও অ্যাপ্রোন পরিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

গণতন্ত্র রক্ষায় বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতে হবে: ড. মঈন খান

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি দেশে গণতন্ত্রের পরিবেশ নিশ্চিত করতে হলে বিরোধী দলকে মতপ্রকাশের পূর্ণ স্বাধীনতা দিতে হবে। রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, একদলীয় শাসন নয়, বরং গঠনমূলক আলোচনার মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে কার্যকর করা জরুরি।

ড. মঈন খান তার বক্তব্যে আবেগ পরিহার করে সংসদীয় ভাষায় বাস্তবধর্মী ও যুক্তিসংগত আলোচনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মনে করেন, বিরোধী দলের কণ্ঠ রোধ না করে তাদের কথা বলার সুযোগ দিলেই রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী হবে।

একই অনুষ্ঠানে তিনি নবাগত চিকিৎসকদের মানবিক মূল্যবোধ সম্পন্ন হওয়ার আহ্বান জানান। এ বছর উক্ত মেডিকেল কলেজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। অনুষ্ঠান শেষে স্মৃতিস্বরূপ তিনি কলেজ ক্যাম্পাসে একটি নিম গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নবাগতদের ফুল ও অ্যাপ্রোন পরিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ সম্পন্ন হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ