ঢাকা নিউজ

আখাউড়ায় পৃথক স্থান থেকে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক তিনটি স্থান থেকে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার পৌরশহরের দেবগ্রামের একটি ডোবা থেকে ফাতেমা নামে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুটি ওই গ্রামের মাস্টারপাড়ার বাসিন্দা হেলাল মিয়ার মেয়ে এবং সে একদিন আগে থেকে নিখোঁজ ছিল।

অন্যদিকে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে পানিতে ডুবে সায়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান বাড়ির পাশে খেলার সময় সবার অলক্ষ্যে পাশের পুকুরে পড়ে যায়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরাফাত আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দুপুরে পৌরশহরের টানপাড়া গ্রামে কারিমা নামে ১৭ বছরের এক বাকপ্রতিবন্ধী তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হোসেন আলীর মেয়ে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীটি মানসিক প্রতিবন্ধী ছিল।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিতে ডুবে ফাতেমা ও সায়ানের মৃত্যু হয়েছে এবং তরুণীর আত্মহত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

আখাউড়ায় পৃথক স্থান থেকে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক তিনটি স্থান থেকে শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার পৌরশহরের দেবগ্রামের একটি ডোবা থেকে ফাতেমা নামে নয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মৃত শিশুটি ওই গ্রামের মাস্টারপাড়ার বাসিন্দা হেলাল মিয়ার মেয়ে এবং সে একদিন আগে থেকে নিখোঁজ ছিল।

অন্যদিকে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে পানিতে ডুবে সায়ান নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান বাড়ির পাশে খেলার সময় সবার অলক্ষ্যে পাশের পুকুরে পড়ে যায়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরাফাত আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, দুপুরে পৌরশহরের টানপাড়া গ্রামে কারিমা নামে ১৭ বছরের এক বাকপ্রতিবন্ধী তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের হোসেন আলীর মেয়ে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীটি মানসিক প্রতিবন্ধী ছিল।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পানিতে ডুবে ফাতেমা ও সায়ানের মৃত্যু হয়েছে এবং তরুণীর আত্মহত্যার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ