ঢাকা নিউজ

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

ছবি : সংগৃহীত

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি এবং আজমীর হোসেন শরীফকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটির অন্যান্য নেতারা হলেন সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, সহ-সভাপতি এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকি। অনুমোদিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৫ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভের মুখে প্রকাশের ১৯ দিনের মাথায় ৪ জুন সেই কমিটি স্থগিত করা হয়। দীর্ঘ বিরতির পর নতুন এই কমিটি গঠন করা হলো।

নতুন কমিটির সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী জানান, ত্যাগী ও মেধাবীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করার যে প্রক্রিয়া ছিল, তা পরিবর্তন করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলকে একটি মডেল ইউনিটে পরিণত করা হবে। দলের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে তারা রাজপথে প্রস্তুত রয়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি ঘোষণা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে কাজী জোবায়ের আলম জিলানীকে সভাপতি এবং আজমীর হোসেন শরীফকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটির অন্যান্য নেতারা হলেন সিনিয়র সহ-সভাপতি সোলেমান মুন্সী, সহ-সভাপতি এমদাদুল হক ধীমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ভূঁইয়া রাসেল এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রকি। অনুমোদিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ১৫ মে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে পদবঞ্চিত নেতাদের বিক্ষোভের মুখে প্রকাশের ১৯ দিনের মাথায় ৪ জুন সেই কমিটি স্থগিত করা হয়। দীর্ঘ বিরতির পর নতুন এই কমিটি গঠন করা হলো।

নতুন কমিটির সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী জানান, ত্যাগী ও মেধাবীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে শিক্ষার্থীদের রাজনীতি বিমুখ করার যে প্রক্রিয়া ছিল, তা পরিবর্তন করে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলকে একটি মডেল ইউনিটে পরিণত করা হবে। দলের যেকোনো নির্দেশনা বাস্তবায়নে তারা রাজপথে প্রস্তুত রয়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ