ঢাকা নিউজ

সুযোগ না পেয়ে ভারতের ১৯ বছরের ক্রিকেটারের আত্মহত্যা

ছবি : সংগৃহীত

ভারতের পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে ১৯ বছর বয়সী এক তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। মৃত ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি, যিনি জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে ছিলেন। তিনি গত দুই বছর ধরে পুদুচেরিতে ক্রিকেট অনুশীলন করছিলেন এবং একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়তেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি থুথিপেটে আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। তবে গত বুধবার প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না দেখে তিনি প্রচণ্ড মানসিক চাপে পড়েন। ঘটনার দিন রাত ৮টার দিকে অনুশীলন শেষে বাড়ি ফিরে তিনি নিজের কক্ষে চলে যান।

রাত বাড়ার পরও কোনো সাড়া না পেয়ে কোচ ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন এবং সরাসরি অ্যাঞ্জেলের বাসায় যান। সেখানে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

সুযোগ না পেয়ে ভারতের ১৯ বছরের ক্রিকেটারের আত্মহত্যা

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারতের পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের ট্রায়ালে সুযোগ না পেয়ে ১৯ বছর বয়সী এক তরুণ ক্রিকেটার আত্মহত্যা করেছেন। মৃত ক্রিকেটারের নাম অ্যাঞ্জেল গ্যাংওয়ানি, যিনি জিএসটি সুপারিনটেনডেন্ট কাশ্মীর কুমারের মেয়ে ছিলেন। তিনি গত দুই বছর ধরে পুদুচেরিতে ক্রিকেট অনুশীলন করছিলেন এবং একটি বেসরকারি কলেজে বিবিএ দ্বিতীয় বর্ষে পড়তেন।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, সম্প্রতি থুথিপেটে আয়োজিত পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের বাছাই পর্বে অংশ নিয়েছিলেন অ্যাঞ্জেল। তবে গত বুধবার প্রকাশিত চূড়ান্ত দলে নিজের নাম না দেখে তিনি প্রচণ্ড মানসিক চাপে পড়েন। ঘটনার দিন রাত ৮টার দিকে অনুশীলন শেষে বাড়ি ফিরে তিনি নিজের কক্ষে চলে যান।

রাত বাড়ার পরও কোনো সাড়া না পেয়ে কোচ ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন এবং সরাসরি অ্যাঞ্জেলের বাসায় যান। সেখানে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ