চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে অন্তত একটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বিক্ষিপ্তভাবে শিলাসহ হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত দুই থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃষ্টিপাতের পাশাপাশি মে মাসে দেশে এক থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তবে সামগ্রিকভাবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে।
দেশের প্রধান নদ-নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকলেও বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি সময়বিশেষে বৃদ্ধি পেতে পারে। গত কয়েক দিনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির ফলে কৃষি এবং জনজীবনে যে প্রভাব পড়েছে, মে মাসের এই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস সেই শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন