জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় ও হত্যার হুমকির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৩ মে) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার (ইনডোর গেমস) সময় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় অভিযুক্তকে সাময়িক বহিষ্কারের পাশাপাশি বিষয়টি অধিকতর তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ককে দায়িত্ব থেকে অব্যাহতি এবং সদস্য সচিবকে শোকজ করা হয়েছে। উপাচার্য কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "একজন শিক্ষার্থী অন্য একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।"
উল্লেখ্য যে, গত বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষকদের উপস্থিতিতেই ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলী জকসুর ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় মারেন। এই ঘটনায় নাঈম নিজের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় জিডি করেন। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং জকসুর পক্ষ থেকে দুই দফা আল্টিমেটাম দেওয়ার পর প্রশাসন এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন