ঢাকা নিউজ

কারাফটকে সন্তানের নিথর দেহ: বন্দি বাবার শেষ বিদায়ের অশ্রুসিক্ত মুহূর্ত

ছবি : সংগৃহীত

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিকতার এক বিরল ও আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক বন্দি বাবাকে তার মৃত সন্তানের শেষ মুখ দেখার সুযোগ করে দিয়েছে কারা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল বর্তমানে রাজশাহী কারাগারে বন্দি। গত শনিবার (২ মে) তার ছেলে আব্দুল্লাহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সন্তানের অকাল মৃত্যুর সংবাদ পাওয়ার পর কারাগারে থাকা দুলাল কান্নায় ভেঙে পড়েন এবং শেষবারের মতো সন্তানকে দেখার আকুতি জানান।

দুলালের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে এবং মানবিক দিক বিবেচনা করে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) মৌখিক নির্দেশনায় দ্রুত বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্যে নিহত আব্দুল্লাহর মরদেহ কারাগারের প্রধান ফটকে আনা হয়। সেখানে দুলালকে তার সন্তানের মুখ দেখার অনুমতি দেওয়া হয়।

সন্তানের নিথর দেহ দেখে দুলাল অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়লে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত স্বজন ও কারারক্ষীরাও এই শোকাতুর পরিবেশে আবেগাপ্লুত হয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের কঠোর নিরাপত্তা বিধির মধ্যেও বন্দিদের পারিবারিক আবেগ ও সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

কারাফটকে সন্তানের নিথর দেহ: বন্দি বাবার শেষ বিদায়ের অশ্রুসিক্ত মুহূর্ত

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিকতার এক বিরল ও আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক বন্দি বাবাকে তার মৃত সন্তানের শেষ মুখ দেখার সুযোগ করে দিয়েছে কারা প্রশাসন।

চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা দুলাল বর্তমানে রাজশাহী কারাগারে বন্দি। গত শনিবার (২ মে) তার ছেলে আব্দুল্লাহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সন্তানের অকাল মৃত্যুর সংবাদ পাওয়ার পর কারাগারে থাকা দুলাল কান্নায় ভেঙে পড়েন এবং শেষবারের মতো সন্তানকে দেখার আকুতি জানান।

দুলালের স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে এবং মানবিক দিক বিবেচনা করে কারা মহাপরিদর্শকের (আইজি প্রিজন্স) মৌখিক নির্দেশনায় দ্রুত বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আল মামুনের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্যে নিহত আব্দুল্লাহর মরদেহ কারাগারের প্রধান ফটকে আনা হয়। সেখানে দুলালকে তার সন্তানের মুখ দেখার অনুমতি দেওয়া হয়।

সন্তানের নিথর দেহ দেখে দুলাল অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়লে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। উপস্থিত স্বজন ও কারারক্ষীরাও এই শোকাতুর পরিবেশে আবেগাপ্লুত হয়ে পড়েন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারের কঠোর নিরাপত্তা বিধির মধ্যেও বন্দিদের পারিবারিক আবেগ ও সম্পর্কের গুরুত্ব বিবেচনা করে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যা মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ