ঢাকা নিউজ

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১০ সদস্যের নতুন কমিটি

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে হুঁসিয়ার আলম এবং সহ-সভাপতি পদে কাজী মেজবা ও মাহবুব আহমেদ দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রুহুল কিরণ চৌধুরীকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মুমিনুর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে মুহিত মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নবগঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১০ সদস্যের নতুন কমিটি

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ১০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে হুঁসিয়ার আলম এবং সহ-সভাপতি পদে কাজী মেজবা ও মাহবুব আহমেদ দায়িত্ব পেয়েছেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে রুহুল কিরণ চৌধুরীকে এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. মুমিনুর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথের নাম ঘোষণা করা হয়েছে।

নতুন এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে মুহিত মিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে নবগঠিত এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ