ঢাকা নিউজ

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের চাল চাপা পড়ে একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে চাপা পড়ে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নুরুল ইসলাম নিজ বাড়িতে একটি নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তার ওপর ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ০৩ মে ২০২৬

মুরাদনগরে কালবৈশাখী ঝড়ে ঘরের চাল চাপা পড়ে একজনের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন একটি টিনের ঘরের চাল ও খুঁটি ভেঙে চাপা পড়ে নুরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) দুপুরে উপজেলার চাপিতলা ইউনিয়নের রাজা চাপিতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শমসের আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে নুরুল ইসলাম নিজ বাড়িতে একটি নির্মাণাধীন টিনের ঘরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের চাল ও খুঁটি তার ওপর ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটস্থ একটি ক্লিনিকে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ