ঢাকা নিউজ

হরমুজে জাহাজ উদ্ধারে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামের নতুন একটি প্রকল্প চালুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এই প্রকল্পের কথা জানান। এই প্রকল্পের আওতায় হরমুজ প্রণালি ও এর আশপাশে আটকে থাকা জাহাজগুলোকে নিরাপদে পার হতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী সরাসরি প্রহরা দেবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে তেহরান, যার ফলে শতাধিক পণ্যবাহী জাহাজ সেখানে আটকা পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, বিশ্বের অনেক দেশের অনুরোধে তারা এই ইতিবাচক সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে নিরপেক্ষ ও নিরপরাধ ক্রুদের মুক্ত করা এবং জাহাজগুলো যেন নিশ্চিন্তে গন্তব্যে পৌঁছাতে পারে তা নিশ্চিত করা হবে।

প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রকল্পকে একটি ‘মানবিক সহায়তা প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দিনের পর দিন আটকে থাকার ফলে অনেক জাহাজে খাদ্য ও জরুরি সরবরাহের তীব্র সংকট দেখা দিয়েছে। এই প্রকল্প কার্যকর হলে সব পক্ষই লাভবান হবে বলে তিনি দাবি করেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল থেকেই এই ‘প্রজেক্ট ফ্রিডম’ শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই প্রকল্প কার্যকরের পথে যদি কোনো প্রকার হস্তক্ষেপ করা হয়, তবে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোরভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তিনি ইতোমধ্যে তার প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন যেন সংশ্লিষ্ট দেশগুলোকে তাদের জাহাজ ও ক্রুদের নিরাপদে বের করে আনার এই প্রচেষ্টার কথা জানিয়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

হরমুজে জাহাজ উদ্ধারে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ