ঢাকা নিউজ

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের ১৪ দফা

ছবি : সংগৃহীত

উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ৯ দফার শান্তি প্রস্তাবের জবাবে মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। রোববার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে। এই প্রস্তাবের মাধ্যমে তেহরান কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং এক মাসের মধ্যে সব বিরোধ নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিয়েছে।

ইরানের নতুন এই প্রস্তাবটি সম্প্রতি দেওয়া আরেকটি প্রস্তাবের সংশোধিত রূপ হলেও এর বিস্তারিত বিষয়বস্তু এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলে হামলা চালাবে না এবং হরমুজ প্রণালি খুলে দেবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দরে অবরোধ প্রত্যাহার করতে হবে। এই তিন নিশ্চয়তার ভিত্তিতে যুদ্ধ বন্ধ হওয়ার পর পরবর্তী ধাপে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করা এবং পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা হবে।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, পরমাণু কর্মসূচির মতো জটিল বিষয়গুলো আলোচনার চূড়ান্ত ধাপে রাখা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো একটি অনুকূল পরিবেশ তৈরি করা যাতে দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব হয়। তবে তেহরানের এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা, তা নিয়ে শুরুতেই গভীর সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে লিখেছেন যে, তিনি শিগগিরই ইরানের পরিকল্পনাটি পর্যালোচনা করবেন। তবে এটি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম বলে তিনি ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের দাবি, গত ৪৭ বছর ধরে ইরান যা করেছে, তার জন্য তারা এখনো যথেষ্ট মূল্য চোকায়নি।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) যুক্তরাষ্ট্রকে একটি কড়া বার্তা দিয়েছে। তাদের মতে, ওয়াশিংটনের সামনে এখন কেবল দুটি পথ খোলা আছে— হয় একটি ভয়াবহ সামরিক অভিযানে জড়ানো, নয়তো একটি চুক্তির মাধ্যমে পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়া। আইআরজিসি-র গোয়েন্দা শাখা থেকে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে বলা হয়েছে যে, তাকে এখন অত্যন্ত দ্রুত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাবে ইরানের ১৪ দফা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ