বাংলাদেশি পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে হায়দরাবাদ কিংসম্যানকে ৫ উইকেটে হারিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছে পেশোয়ার জালমি। নিউজিল্যান্ড সিরিজ চলাকালীন বিসিবির বিশেষ অনুমতি নিয়ে ফাইনালে অংশ নেওয়া নাহিদ রানা ২২ রানে ২ উইকেট শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই জয়ের মাধ্যমে দীর্ঘ ৯ বছর পর আবারও পিএসএলের শিরোপা ঘরে তুলল পেশোয়ার।
লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে হায়দরাবাদ কিংসম্যান। দলের পক্ষে ওপেনার সাইয়ুম আইয়ুব সর্বোচ্চ ৫৪ রান করলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি তারা। পেশোয়ারের পক্ষে এরন হার্ডি ২৭ রানে ৪টি এবং নাহিদ রানা ২টি উইকেট শিকার করেন।
১৩০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চরম বিপর্যয়ে পড়ে পেশোয়ার জালমি। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস ও অধিনায়ক বাবর আজমকে হারায় তারা, যেখানে বাবর গোল্ডেন ডাক মারেন। এরপর পাওয়ার প্লেতেই কুশল মেন্ডিস ও মাইকেল ব্রেসওয়েল বিদায় নিলে এক পর্যায়ে খেই হারিয়ে ফেলে দলটি।
তবে এরন হার্ডি ও আব্দুল সামাদের ৮৫ রানের লড়াকু জুটি পেশোয়ারকে জয়ের পথে ফেরায়। সামাদ ৪৮ রান করে আউট হলেও হার্ডি ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ফারহান ইউসুফের বাউন্ডারিতে ১৫.২ ওভারে ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পেশোয়ার জালমি।

সোমবার, ০৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন