ঢাকা নিউজ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভোট গণনা আজ সোমবার সকাল ৮টা (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) থেকে শুরু হয়েছে। গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় অনুষ্ঠিত এই নির্বাচনের ভোট গ্রহণ শেষে আজ কলকাতাসহ ২৩টি জেলার ৭৭টি কেন্দ্রে একযোগে গণনা চলছে। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরুতে পোস্টাল ব্যালট এবং পরবর্তীতে ইভিএমের ভোট গণনা করা হচ্ছে।

আজকের এই ফলাফলের মাধ্যমেই নির্ধারিত হবে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গের ক্ষমতার চাবিকাঠি কাদের হাতে থাকবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টার মধ্যেই জয়-পরাজয়ের প্রাথমিক আভাস পাওয়া যেতে পারে, তবে চূড়ান্ত ফলাফল আসতে রাত হতে পারে। ভোট গণনা সুষ্ঠু রাখতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এজেন্টদের কিউআর কোড সংবলিত বিশেষ পরিচয়পত্র দেওয়া হয়েছে।

গণনাকেন্দ্রে কঠোর শৃঙ্খলা বজায় রাখতে কোনো রাজনৈতিক এজেন্টকে মুঠোফোন নিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, কেবল অনুমোদিত নির্বাচনী কর্মকর্তারা ফোন ব্যবহার করতে পারছেন। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মহানগরীর গুরুত্বপূর্ণ ১১টি আসনের মধ্যে ৭টির ফলাফল গণনা করা হচ্ছে। গত নির্বাচনের তুলনায় এবার গণনাকেন্দ্রের সংখ্যা ১০৮টি থেকে কমিয়ে ৭৭টি করা হয়েছে।

এবারের নির্বাচনে সবার নজর এখন ভবানীপুর আসনের দিকে, যেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর ভাগ্য নির্ধারিত হবে। এই দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের ফলাফলের ওপরই নির্ভর করছে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। এছাড়া ফিরহাদ হাকিম, শশী পাঁজা ও কুণাল ঘোষের মতো তৃণমূলের তারকা প্রার্থীদের ফলাফলেও সাধারণ মানুষের বিশেষ আগ্রহ রয়েছে।

বিজেপি প্রার্থীদের মধ্যে রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল এবং আর জি কর কাণ্ডে নিহত ছাত্রীর মা রত্না দেবনাথের ফলাফলের দিকেও তাকিয়ে আছে ভোটাররা। পাশাপাশি বাম ফ্রন্টের মীনাক্ষী মুখোপাধ্যায়, কংগ্রেসের অধীর চৌধুরী এবং আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী কেমন ফল করেন, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ