ঢাকা নিউজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের থাকছে যে সুযোগ

ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় যারা পাস করতে পারেননি, তাদের জন্য ডিগ্রিতে (পাস কোর্স) ভর্তির সুযোগ রাখা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। অবশিষ্ট ৮৯ হাজার ১৩ জন অকৃতকার্য শিক্ষার্থী চাইলে বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম জানিয়েছেন, ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য ফলাফলের পুনঃনিরীক্ষণের কোনো সুযোগ নেই। তবে উচ্চশিক্ষার পথ সচল রাখতে তারা ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত পরীক্ষার মাত্র এক সপ্তাহের মধ্যে এই ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ, যেখানে পাসের হার ৮০.৩৬ শতাংশ।

প্রথম মেধা তালিকায় ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। এর মধ্যে মানবিক বিভাগের ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী রয়েছেন। দেশের ৮৮০টি কলেজে মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, ৩৭৫টি সরকারি কলেজে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন রয়েছে। এবারের ভর্তির আবেদনে সরকারি কলেজগুলোতে ব্যাপক আগ্রহ দেখা গেছে, যেখানে প্রায় ৩ লাখ ৯৪ হাজার আবেদন জমা পড়ে। অন্যদিকে বেসরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ০৪ মে ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের থাকছে যে সুযোগ

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় যারা পাস করতে পারেননি, তাদের জন্য ডিগ্রিতে (পাস কোর্স) ভর্তির সুযোগ রাখা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন। অবশিষ্ট ৮৯ হাজার ১৩ জন অকৃতকার্য শিক্ষার্থী চাইলে বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম জানিয়েছেন, ভর্তি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের জন্য ফলাফলের পুনঃনিরীক্ষণের কোনো সুযোগ নেই। তবে উচ্চশিক্ষার পথ সচল রাখতে তারা ডিগ্রি কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত পরীক্ষার মাত্র এক সপ্তাহের মধ্যে এই ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ, যেখানে পাসের হার ৮০.৩৬ শতাংশ।

প্রথম মেধা তালিকায় ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী স্থান পেয়েছেন। এর মধ্যে মানবিক বিভাগের ১ লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী রয়েছেন। দেশের ৮৮০টি কলেজে মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই মেধা তালিকা প্রস্তুত করা হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহর দেওয়া তথ্য অনুযায়ী, ৩৭৫টি সরকারি কলেজে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন রয়েছে। এবারের ভর্তির আবেদনে সরকারি কলেজগুলোতে ব্যাপক আগ্রহ দেখা গেছে, যেখানে প্রায় ৩ লাখ ৯৪ হাজার আবেদন জমা পড়ে। অন্যদিকে বেসরকারি কলেজগুলোতে আবেদন জমা পড়েছে ৫৮ হাজার ৯১৯টি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ